জয়গুরু
শ্রী শ্রী ঠাকুরের পরিবারের সমস্ত গুরুভাইবোন ও ভক্তদের জানাই জয়গুরু সম্ভাষণ ও প্রাণের ভালোবাসা। ঠাকুরের জীবনী, বাণী ও আলোচনায় ভরে উঠুক আমাদের সবার জীবন – এই উদ্দেশ্য নিয়ে নিগম লোক তৈরি।
নিগম লোক সদস্যপদ সমস্ত ভক্তশিষ্যদের জন্য উন্মূক্ত। নিগম পরিবারের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।
❝ জ্ঞানী বুঝেন না যে, দুগ্ধের সাহায্যে মিশ্রি গলিয়া অদৃশ্য হইলেও তাহার অস্তিত্ব কখনই লোপ হইবে না। আর ভক্ত বুঝেন না যে, মিশ্রির সাহায্যে দুগ্ধের আস্বাদ যদিও অন্যরূপ হয়, তথাপি সে রূপান্তরিত হইবে না; বরং মিশ্রি তাহার মাধুর্য্যই বাড়াইয়া দিবে। অধিকত্ত জ্ঞানী এবং ভক্ত উভয়ের কেহই বুঝেন না যে, জ্ঞান ও ভক্তির শুভ সম্মিলনেই ধর্ম্মের ভিত্তি প্রতিষ্ঠিত। ❞
~ শ্রী নিগমানন্দ | (প্রেমিকগুরু)
শ্রীশ্রী নিগমানন্দ সরস্বতী পরমহংস
বাংলা তথা ভারতের আধ্যাত্মিক সাধন জগতের উজ্জল নক্ষত্রদের মধ্যে অন্যতম শ্রী নিগমানন্দ। তন্ত্র, জ্ঞান, যোগ ও প্রেম – চতুর্বিধ সাধন সিদ্ধ এই মহাপুরুষ নির্বিকল্প সমাধি লাভ করার পর সদ্গুরুরূপে মানুষের উদ্ধারকল্পে নশ্বর জীবন নিয়োজিত করেন। সারা বিশ্ব জুড়ে অসংখ্য শিষ্যভক্ত, সারস্বত মঠ, ভক্ত সম্মিলনী এবং সঙ্ঘের মধ্যে তাঁর শক্তি ও প্রেম অবিরত বহমান। তাঁর জীবন ও দর্শন এক আদর্শ মানবজীবন গঠন ও লোকান্তরিত মোক্ষের পথরেখা দেয়।
কেন নিগম লোক?
Archive, Community, Publication, Reach
Online Archive
ঠাকুরের বাণী, রচনা ও ঠাকুর সম্পর্কিত আলোচনার সংগ্রহ এবং সংরক্ষণ
স্বামী নিগমানন্দের জীবন ও ভাবধারা সম্পর্কিত তথ্য ও খবরাখবর ইণ্টারনেট জগতে এখনো খুব বেশি পাওয়া যায় না। অথচ এখন আমরা প্রায় সবাই কিছু না কিছু ভাবে প্রতিদিন ইন্টারনেটের সঙ্গে জড়িত।
ঠাকুরের বিশাল কর্মযজ্ঞের যথাসম্ভব খবর ইন্টারনেটে একজায়গায় রাখতে পারলে অগণিত ভক্তদের প্রয়োজনমতো তথ্য অনুসন্ধান সহজ হবে। একইসাথে ইন্টারনেট দুনিয়ার ঠাকুরের বিষয়ে চর্চা আরো সহজতর হবে। যারা নিয়মিত ঠাকুর বিষয়ক লেখালেখি করেন তাদের সৃষ্টিগুলিও সহজে সবার কাছে দীর্ঘদিন পাঠযোগ্য হবে।
Online Community
ঠাকুরের ভক্তশিষ্যদের নিজস্ব সোশ্যাল মিডিয়া 'টাইমলাইন'
প্রতিদিন ঠাকুরের কথা আলোচনা ভক্তদের অন্যতম কর্তব্য। আধুনিক ডিজিট্য্যাল দুনিয়ায় এই সমস্ত আলোচনা ফেসবুক, ইন্সটাগ্রামের অসংখ্য ভিড়ে হারিয়ে যায়। তাছাড়া ফেসবুকের মতো হাজার রকম জিনিসের ভিড়ে একটি গভীর আলোচনায় ডুবে যাওয়ার সুযোগ থাকে না। মন বিক্ষিপ্ত হয় সহজেই।
‘টাইমলাইন‘ ফেসবুকের মতোই সমস্তরকম সুবিধা সহ আমাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া। পোস্ট, লাইক, গ্রুপ ইত্যাদি সমস্তকিছুই আপনি পাবেন কেবল ফেসবুকের বিরক্তিকর অ্যাড এবং পাঁচমেশালি ভিড় ছাড়া।
Online Publication
ঠাকুর সম্পর্কিত ভক্তদের লেখা ও ই-বুক প্রকাশের মাধ্যম
ঠাকুরের অসংখ্য ভক্ত প্রতিনিয়ত ঠাকুরকে নিয়ে তাদের অভিজ্ঞতার কথা, শাস্ত্রের কথা লিখে চলেছেন। এই লেখাগুলি প্রকাশের কোন সহজ মাধ্যম নেই। অগণিত ভক্তের লেখা বাস্তবের বই হয়ে ওঠার জন্য লেখা হয় না। আমাদের কাছে সেই লেখাগুলিই দামী। ‘নিগম লোক’-এ আপনি নিজের লেখা নিজেই প্রকাশ করতে পারবেন। এখানে কোন সম্পাদক নেই। কোন বিচার নেই।
আপনার লেখা জমা দিন আমাদের আর্টিকল পাতায় প্রকাশের জন্য। একাধিক লেখা নিয়ে লাইব্রেরি পাতায় ই-বুক প্রকাশের জন্য আমাদের ই-মেল করুন।
Online Reach
ঠাকুরের জীবন ও ভাবধারার বিশ্বজুড়ে প্রচার ও প্রসার
আজকের প্রজন্ম এবং আগামী প্রজন্ম ইন্টারনেট প্রজন্ম। যে কোন ভালবাসার জিনিস আমরা ইন্টারনেট-এ পেতে অভ্যস্ত হচ্ছি ধীরে ধীরে। আগামীদিনে এ অভ্যাস আরো বাড়বে। এ প্রবণতার কতোটা ভালো কতটা খারাপ সে তর্ক পেরিয়ে একদিন এমন সময় আসবে যখন ইন্টারনেট ছাড়া আদানপ্রদান সম্ভব হবে না। ভালো করে ভেবে দেখলে বোঝা যায় এখনই প্রায় তেমনই অবস্থা।
ইন্টারনেট জগত সঠিক উপায় ব্যবহার করলে তা সত্যিই অসম্ভব সাহায্যকারী হয়ে উঠতে পারে। এই সময় এবং আগামী প্রজন্মের জন্য ঠাকুরের ভাবধারাকে সবার কাছে সহজে পৌঁছে দেওয়া আমাদের অন্যতম লক্ষ্য।
ঠাকুর বিষয়ক লেখা পড়ুন
আরো লেখা পড়ুন
ই-বুক পড়ুন
নিগম লোক বিষয়ক প্রশ্ন
নিগমলোকের সদস্যপদের জন্য কি আর্থিক মূল্য দিতে হয়?
একেবারেই না। নিগমলোকের সমস্ত অনলাইন পরিসেবা সবার জন্য বিনামূল্যে উপলব্ধ। আপনি ঐচ্ছিকভাবে এই উদ্যোগ পরিচালনার জন্য কিছু ভিক্ষা দিতে চাইলে মাধুকরী পাতায় দিতে পারেন।
নিগমলোকের সদস্যপদ কীভাবে নিতে হয়?
নিগমলোকের সদস্যপদ নেওয়ার কোন জটিল নিয়মকানুন নেই। আপনি সরাসরি রেজিস্ট্রেশান পাতায় আপনার Gmail দিয়ে লগইন করলেই আপনি সাথে সাথেই সদস্য হিসেবে গণ্য হবেন।
নিজের লেখা কী করে প্রকাশ করবো?
নিজের লেখা আর্টিকল প্রকাশের জন্য আমাদের Submit Article পাতায় যান। এই পাতায় আপনি লেখা জমা দেওয়ার ফর্ম পাবেন। লেখা জমা দেওয়ার আগে অবশ্যই নিগমলোকের সদস্য হিসেবে রেজিস্টার করে নেবেন।
নিগমলোক অ্যাপ কীকরে ডাউনলোড করবো?
নিগমলোক অ্যাপ ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন। এই অ্যাপটি সমস্ত মোবাইলে এবং ল্যাপটপে ইন্সটল করা যায়।
