স্মৃতি

Default Hero Image

 

একদা সেদিন সন্ধ্যার কালে,

চলেছিনু পথ আপন খেয়ালে,

সহসা তুমি কেন আসিয়া দাঁড়ালে

          আমার পথের ধারে।

 

আগুলিয়া পথ হাত দুটি ধরে,

শুধালে আমারে সকরুণ স্বরে,

বন্ধু আমায় মনে কি গো পড়ে?

          কে আমি বলতো মোরে?

 

বহুদিন পরে দেখিনু তোমায়,

তুমি দেখি ঠিক চিনেছো আমায়?

বয়স বাড়িলে সবি চলে যায়,

          পাইনা দেখিতে চোখে।

 

স্মৃতিভারে আমি বসে থাকি একা,

কচিৎ কখনো কেউ দিয়ে যায় দেখা,

পথের আহিরে যাই নাতো একা

          কি জানি কি বলিবে লোকে।

 

মনে পড়ে সেই অতীতের কথা,

আপনারে লয়ে কত ব্যাকুলতা,

মনে হয় যেন নাই কোন ব্যাথা

          সকলি আমার বশে।

 

আমি একা আমি একেশ্বর,

সকলে আমার কেউ নয় পর,

কেন আমি রব ভয়ে জড়সড়,

          সব কাজ করিব হেসে।

 

সেদিনের সব আজ স্বপনের মতো,

মনোমুকুরে ভাসে চিত্রের মতো,

শুধু ব্যাথাদিয়ে যায় মোরে অবিরত

          যেমন এসেছো তুমি।

 

আমারে লইয়া বলো কতো আর,

খেলিবে এ খেলা শুধু অনিবার,

পারিনা সহিতে এ যন্ত্রণা আর

          মুক্তি দাওগো স্বামী।

~ শেয়ার করুন ~

পড়ে কেমন লাগলো? আপনার মন্তব্য জানান।

Responses

Your email address will not be published. Required fields are marked *

নিগমলোক অ্যাপ ইন্সটল করুন

An image of a mobile showing to install NigamLok app.

আপনার লেখা জমা দিন

অন্যান্য আর্টিকল পড়ুন

Home
Timeline
Articles
Library
Login